১০:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেল হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭ | | ১৫৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

শুক্রবার (৩ নভেম্বর) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

শহরের বিভিন্ন এলাকা থেকে শোক র‌্যালি নিয়ে দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোছা. মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রউফ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক রাশেদুল হাসান জনি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোক র‌্যালি বের করা হয়।

এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া জেলা শহরের বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি