১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেএমবির নব্য সংগঠক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ অক্টোবর ২০১৭ | | ২৫৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের র‌্যাব সদস্যরা জেএমবির এক নব্য সংগঠককে গ্রেফতার করেছে। সে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গীর সহযোগী বলেও জানিয়েছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব এর সদস্যরা অভিযান চালিয়ে জামালপুর জেলার মেলান্দহ থেকে তাকে গ্রেফতার করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার বীণা রানী দাশ জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রাম থেকে গত ৫ সেপ্টেম্বর তারিখে গ্রেফতারকৃত জঙ্গী মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে টাঙ্গাইল র‌্যাবের একটি দল জামালপুর জেলার মেলান্দহ এলাকায় অভিযান করে জেএমবির সক্রিয় সদস্য ও জঙ্গী মাসুমের সহযোগী মোঃ মোক্তারুল ইসলামকে গ্রেফতার করে।

পরে তাকে আজ সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মোঃ মোক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরে জঙ্গী কার্যক্রমের সাধে জড়িত। সম্প্রতি র‌্যাবের অভিযানে ঢাকার মিরপুরে পরিবারসহ জঙ্গীরা নিহত হওয়ায় সে বর্তমানে জেএমবিকে সংঘটিত করার চেষ্টা করছিল বলে জানান র‌্যাব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি