১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

জঙ্গিদের অস্ত্র সরবরাহকারী বোরহান গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭ | | ১৩৯৪
, টাঙ্গাইল :

জঙ্গি সদস্যদের অস্ত্র সরবরাহকারী বোরহান উদ্দিন রাজিবকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা। আটক বোরহান এলেঙ্গা থেকে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সহোদর দুই ভাইকে অস্ত্র সরবরাহ করতো বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার সাংবাদিকদের এ জানায় র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার বীনা রানী দাস জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতি থানার এলেঙ্গায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন রাজিব নামের এক শীর্ষ সন্ত্রাসীকে ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সে র‌্যাবের অভিযানে এলেঙ্গা থেকে আটককৃত দুই জঙ্গি খোকন ও মাসুদকে নিয়োমিত অস্ত্রসরবরাহ করতো বলে জানিয়েছে।

তিনি আরো জানান, বোরহান উদ্দিন রাজিব শীর্ষ সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে জঙ্গিদের সাথে সম্পৃক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি