০৪:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ মে ২০১৬ | | ৬৪
টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে। ট্রাকের নিচে নিহত হেলপার চাপা পড়ে রয়েছে। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে হেলপার রাজা (২২) নিহত ও লেবার টিপু সুলতান নামে এক শ্রমিক আহত হয়েছেন।



রোববার রাত ৯টায় উপজেলার এলেঙ্গা ১নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত রাজা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি গ্রামের মুন্না মিয়ার ও আহত টিপু একই এলাকার সাত্তার মিয়ার ছেলে।



টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ জানান, রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ময়দা বোঝাই একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি মহাসড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রাজা নিহত হন। আহত টিপুকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি