১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ছিনতাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ আগস্ট ২০১৭ | | ১০৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া নামক স্থানে।

জানা গেছে, রোববার সকালে এ উপজেলার জামুর্কী গ্রামের অরুন পোদ্দারের ছেলে জয় পোদ্দার ও তার ব্যবসায়ীক পার্টনার প্রেমানন্দ সাহাকে নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক মির্জাপুর শাখা থেকে ৪ লাখ ১২ টাকা উত্তোলন করেন। পরে তারা বাড়ি যাওয়ার উদ্দেশে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহি বাসে উঠেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া নামক স্থানে পৌছালে ৪/৫ দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসটি থামিয়ে জয় পোদ্দারকে একটি মাইক্রো বাসে তুলে নিয়ে চম্পট দেয়। পরে দুর্বৃত্তরা তার কাছে রক্ষিত ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আশুলিয়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

মির্জাপুর থানার ইনপেক্টর তদন্ত তুহিন খান ঘটনা সত্যতা স্বীকার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি