১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উৎসবমুখর পরিবেশে ঢাকা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ মে ২০১৭ | | ৮১৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সিভিল ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতে কেক কাটা হয়। পরে আলোচনা সভা শেষে নৈশ্যভোজের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. বাবুল খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, টাঙ্গাইল জেলা পুলিশের এএসপি (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত এসএম তুহিন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবু আহম্মদ, পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা টাইমস এর মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন। পরে ঢাকা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগত অতিথিরা নৈশ্য ভোজে যোগদেন।

আলোচনা সভায় বক্তারা শুরু থেকে ঢাকা টাইমস এর বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সম্পাদক আরিফুর রহমান দোলন ও মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের প্রশংসা করেন। ভবিষ্যতে ঢাকা টাইমস এর সম্মৃদ্ধি কামনা করেন তারা।

  • এছাড়া জন্মদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন-
    মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উ্পজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক মো. সিদ্দিকুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন. সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া. ইত্তেফাকের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা, নিরঞ্জন পাল, প্রথম আলো প্রতিনিধি সোহেল মোহসীন শিপন, ভোরের কাগজ প্রতিনিধি জহিরুল ইসলাম শেলী, নয়া দিগন্ত প্রতিনিধি, ভোরের ডাক প্রতিনিধি খাইরুল করিম পাপন, হারুন অর রশিদ, প্রেসক্লাব সম্পাদক এস এস এরশাদ প্রমুখ।

নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইনভিত্তিক এই সংবাদ মাধ্যমটি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন সম্পাদকের পক্ষ থেকে পত্রিকাটির মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও আধুনিকায়নের সঙ্গে মিল রেখে এগিয়ে যাচ্ছে ঢাকাটাইমস। যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের পছন্দ ও চাহিদার প্রতি নজর রেখে এরই মধ্যে দুবার সাজ-সজ্জায় পরিবর্তন এনেছে অনলাইন পত্রিকাটি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি। রবিবার পাঁচ বছর শেষ করে ছয় বছরে পা রাখে নিউজ পোর্টালটি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি