০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিসের দাবীতে মানববন্ধন

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ৪৩৪৩
, টাঙ্গাইল :

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক যুগ্ম সচিব সাইদ মোঃ লুৎফুল্লাহ্, সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ, যুগ্ম আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম উজ্জল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম।

মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক আরিফ উর রহমান টগর, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা ঝান্ডা চাকলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ প্রসঙ্গে ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ বলেন, টাঙ্গাইল ঢাকা বিভাগের একটি বৃহৎ জেলা। এ জেলার দিয়ে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও জেলাবাসীর জন্য আসন বরাদ্দ সীমিত। এ কারণে টাঙ্গাইলবাসী বিন্দুমাত্রও পাচ্ছেনা ওই ট্রেন সার্ভিসের সুবিধা। এ সুবিধা প্রাপ্তির জন্যই এ সংগঠণের প্রচেষ্টা ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন। জেলাবাসীর সুবিধা আদায়ে এ সংগঠণের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ দাবী না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ও টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের মানুষকে সাথে নিয়ে এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি