১০:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো হাসি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | | ১৮৯৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো হাসি আক্তার (১৫)।

সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। হাসি আক্তার ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, সোমবার রাতে গোপনে হাসি আক্তারকে তাঁর পরিবার প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী রাত ১০টার দিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, সংবাদ পেয়ে রাতেই হাসিদের বাড়ি গিয়ে তাঁর বাবা-মার কাছ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এই মর্মে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বরপক্ষের লোকসহ বর পালিয়ে যান বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি