০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আতঙ্কিত হওয়ার কিছু নেই

কোন বিমান দূর্ঘটনা ঘটেনি, সম্পূর্ন গুজব

তপু আহম্মেদ ও অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | | ৩০৪৯
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কোন এক স্থানে বিমান দূর্ঘটনা ঘটেছে বলে গুজব উঠলেও এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

বিমান দূর্ঘটনার খবরে তোলপাড় সৃষ্টি হওয়ায় সংবাদ মাধ্যমসহ বিভিন্ন পেশাজীবির মানুষ বিষয়টি নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে। এতে করে গুজবটি পুরো জেলায় ছড়িয়ে পড়ে।

খবরটি টাঙ্গাইল২৪.কম জানার পর বেশ কয়েকটি নির্ভরশীল জায়গায় যোগাযোগ করে এটি গুজব বলে নিশ্চিত হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কাউছার চৌধুরী বিমান দূর্ঘটনার খবর গুজব বলে নিশ্চিত করে জানান, যমুনা নদী শাসনের কাজের সাথে স¤পৃক্ত কিছু লোক একটি সি-প্লেন নিয়ে চরএলাকায় আসে এবং তাদের কাজ শেষে তারা চলে যায়।

তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ভূঞাপুর ফায়ার সার্ভিস ও গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

আসলেও যা ঘটেছে : (প্রত্যক্ষদর্শীর ভাষ্য)

গাবসারা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ওয়াহেদ আলী বলেন, আমি রাজাপুর চর এলাকায় নিজের ক্ষেতে চাষাবাদের কাজ করছিলাম। এমন সময় একটি সি-প্লেন সেখানে আসে। ভিতর থেকে দু-তিনজন লোক নেমে একটি লাঠি দিয়ে বেশ কিছুক্ষন মাটিতে কি যেন করে এবং পরে তারা আবার চলে যায়। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। পরে শুনতে পেয়েছি, তারা নাকি নদী শ্বাশন কাজের লোক ছিল এবং মাটি পরীক্ষা করছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি