০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ এপ্রিল ২০১৭ | | ৬৬০
ফাইল ছবি।
, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে ৬টি দোকানঘর ভূষ্মিভুত হয়েছে। এতে প্রায় ১৫/১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকানীরা জানিয়েছে। 
 
সোমবার ভোর চারটার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস সদস্যরা ধারনা করছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শেষ রাতে হঠাৎ ওই বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। নিমিষের আগুন পাশ্ববর্তী এলপি গ্যাস সেলিন্ডার, শাড়ী কাপড়, মোবাইল ফোনে দোকানসহ ৬টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ভয়াবহতা বাড়তে থাকে।
 
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ঘন্টাখানিক চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রনে অাসে। এতে বজারে অন্য দোকানঘর অাগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। 
 
দুল্যা গ্রামের বাসিন্দা মো. রনি মিয়া জানান, ফায়ার সার্ভিস সদস্যরা সময় মতো না পৌছালে আগুনে সমগ্র বাজার পুড়ে যেত।
 
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. অাতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির নিরুপনের পর পরিমান জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি