১০:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে গণিত উৎসবে অংশ নিলো হাজারো ক্ষুদে শিক্ষার্থী

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ | | ৯২৮
, টাঙ্গাইল :

গণিত ভীতি দূর করতে ও গণিতকে জনপ্রিয় করতে শুক্রবার টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ এ গণিত উৎসবের আয়োজন করে। তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ১ঘন্টা ১৫ মিনিটের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয়ের উপর সেমিনার এর আয়োজন করা হয়। এতে প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২জন ও সেকেন্ডারী ক্যাটাগরিতে ১৭৮জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সভাপতিত্ব করেন ভ‚ঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন।

পরীক্ষায় অংশগ্রহনকারী ৭১৫ জন ক্ষুদে গণিতবিদের মধ্যে ৪৫জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার।

গণিত উৎসবের আহবায়ক রাইয়্যান উৎসব তালুকদার বলেন, গণিত ভীতি দুর করা ও ক্ষুদে গণিতবিদ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা আব্দুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রতিবছর গণিত উৎসবের আয়োজন করে থাকি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি