০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোগান্তি চরমে

সখীপুরের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ মে ২০১৬ | | ৩৯৬
ছবি ঃ সখীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনের চিত্র। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজামাল গত ১ মে থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ২ মে ঢাকা থেকে ওই কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আটক করে বলে জানা গেছে। ফলে মাসের প্রথম ভাগে উপজেলার সরকারী কর্মকর্তা, পেনশন ভাতাভোগীসহ সরকারী বিভিন্ন বিল ভাউচারে স্বাক্ষর করাতে না পেরে ভুক্তভোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় হিসাব রক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, গত ২ মে হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজামালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা থেকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, প্রায় ১০/১২ বছর আগে ওই কর্মকর্তা ঢাকা ক্যান্টনমেন্টের এফসি আর্মি পে-ওয়ানে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীন অবস্থায় সরকারী ভুয়া বিল ভাউচার পাশ করানোর অভিযোগ রয়েছে তার নামে।

দীর্ঘ ১০ দিন ধরে হিসাবরক্ষণ কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।

এ দিকে মঙ্গলবার পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমজাদ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন ঢাকা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ থেকে। দায়িত্ব পেয়ে তিনি মঙ্গলবার সখীপুরে আসলে ভুক্তভোগীরা বিল-ভাউচারে স্বাক্ষর করাতে হুমড়ি খেয়ে পড়েন।

অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মাসের প্রথম ভাগে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকলে বেতন-ভাতাভোগীদের ভোগান্তির শিকার হওয়াটাই স্বাভাবিক।

উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় বেতন-ভাতা উত্তোলনকারীরা সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছিলেন। তবে মঙ্গলবার অতিরিক্ত দায়িত্বপালন করতে হিসাবরক্ষণ কর্মকর্তা যোগ দেওয়ায় ভোগান্তি কমে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি