০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাঁটাই আশংঙ্কা

বঙ্গবন্ধু সেতুতে টোল কালেক্টরদের অবস্থান ধর্মঘট

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ এপ্রিল ২০১৭ | | ২১৪৭
, টাঙ্গাইল :

ছাঁটাই আতঙ্কে বঙ্গবন্ধু সেতুতে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে বিক্ষুব্ধ টোল কালেক্টররা।

বুধবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলে।

বিক্ষুব্ধ টোলকালেক্টররা জানান, বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) দায়িত্ব নেয়ার পর থেকেই সেতুতে পূর্বে কর্মরত অর্ধশতাধিক টোল কালেক্টর, টোল সুপারভাইজার, অডিট কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন লোকবল নিয়োগ করে টোল আদায়ের কাজ শুরু করে।

এছাড়া আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ না করায় ছাটাই আতঙ্কেও ভুগছে তারা। আজ বুধবার কর্তৃপক্ষ ১৫দিনের বেতন দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে টোল কালেক্টর, টোল সুপারভাইজার, অডিট কর্মকর্তারাসহ অর্ধশতাধিক লোকজন তিনঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে সেতু এলাকায়।

তারা আরো জানান, আমাদের কাজে যেতে দিচ্ছে না। স্বাক্ষরের জন্য হাজিরা খাতাও দেয়া হচ্ছে না। অঘোষিতভাবে আমাদেরকে ছাঁটাইয়ের পায়তারা করছে সিএনএস কোম্পানী। কাজে যোগদানের জন্য অবস্থান ধর্মঘটে যাই আমরা। সেতু এলাকায় কর্মচারীদের অবস্থান ধর্মঘট দেখে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত হয়ে আমাদের আশ্বাস দিলে আমরা সেখান থেকে ফিরে আসি।

এদিকে স্বপদে যোগদান না করতে পারলে সেতু অচল করে দেয়ার হুমকিও দেন বিক্ষুব্ধরা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু কেপিআই এলাকাভুক্ত। এখানে কোন সভা-সমাবেশ বা অবস্থান ধর্মঘট করা যাবে না। ছাঁটাই আতঙ্কে থাকা বিক্ষুব্ধ শ্রমিকদের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের কাজে যোগদানের আশ্বাস দিলে তারা সেতু এলাকা ত্যাগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি