০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন টাঙ্গাইলের মোহাম্মদ আলমগীর হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

 শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। 

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন বঙ্গনন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এসময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে প্রধান অতিথির ভাষণ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ ও প্রদান করেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের কৃতি সন্তান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি