০৫:৪৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে জমির শ্রেণি বদলিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগ

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ৩৯৪
, টাঙ্গাইল :

ভূঞাপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতি বছর প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমির শ্রেণি পরিবর্তন করে নাম মূল্যে দলিল তৈরি করে রাজস্ব ফাঁকি দেওয়ার তথ্য অনুসন্ধানে বের হয়ে আসছে। এছাড়া দানপত্র দলিল, হেবা দলিলের ক্ষেত্রে বাড়তি টাকা আদায় করার অভিযোগ রয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিস ও পৌরসভা সূত্রে জানা যায়, ভূঞাপুর দলিল লেখক সমিতির কতিপয় লোকজন দীর্ঘদিন যাবত্ সাব-রেজিস্ট্রি অফিসের কিছু লোকজনের যোগসাজশে জমির শ্রেণি পরিবর্তন করে বছরে কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে যাচ্ছে।

স্থানীয় পৌরসভাসহ উপজেলার প্রায় ইউনিয়নের জমির শ্রেণি পরিবর্তন ও জাল কাগজপত্র তৈরি করে দলিল মূল্য কম দেখিয়ে বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে সূত্র জানিয়েছে।

এছাড়াও দলিল হওয়ার পর অফিসের সেরেস্তার সাব-রেজিস্ট্রার অফিসের সহকারীদের দিয়ে দলিল গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন।

একাধিক দলিল লেখক জানান, গুরুত্বপূর্ণ কিছু দলিলের রাজস্ব পুনরায় জমা দেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে ওই তুলনায় খুবই কম।

অনিয়মের বিষয়টি অস্বীকার করে ভূঞাপুর সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মনিষা রায় বলেন, ‘জমির শ্রেণি পরিবর্তন করে দলিল হয়েছে সেটা আমি দায়িত্বভার গ্রহণের পূর্বে। কিছু টাকাও পুনরায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অফিসের বাইরে কেউ হয়তো অনিয়ম করে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিতে পারে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি