০৬:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে চলন্ত লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার(২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন এর বাড়ি যশোর জেলায়। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। লরিটি পৌলী এলাকায় পৌঁছালে একই দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি