১২:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কাপড়ের হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের ৬৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০) এপ্রিল সকালে করটিয়া হাটের আনছারী মার্কেটের দোতলায় এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গের আলীগঢ় খ্যাত সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

আল আরাফা ইসলামী ব্যাংকের পিএলসি টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু,টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আফজাল হোসেন লাভলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করটিয়া হাটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়া,শহীদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াহেদুজ্জান চৌধুরী, ব্যবসায়ী শাহিন মিয়া,সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারীসহ আল আরাফা ব্যাংক হাট শাখার কর্মকতা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আল আরাফা ব্যাংকের করটিয়া হাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুকতাদির।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি