০৮:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতায় কালিহাতী পর্যায়ে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

ফাইনালে “স্মার্টফোন শিক্ষার্থীদের সৃজনশীলতার পথে যতটা সহায়ক তার চেয়ে বেশি প্রতিবন্ধক” বিষয়ে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষে এবং কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে যুক্তি ও তর্ক শেষে বিজয়ী হয়েছে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের তানহা তালুকদার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, সহকারি কমিশনার (ভূমি) মো. সিফাত বিন সাদেক, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, গণবিপ্লব পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন সিদ্দিকী ঝিন্টু প্রমুখ। 

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি