০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস স্মরণে শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রেসক্লাব এর সাবেক সভাপতি সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস এর মৃত্যুতে শোকসভা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। 

প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, আম্বার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কাশেম খান, প্রেসক্লাব মির্জাপুর এর সাবেক সভাপতি কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ। 

শোক সভায় প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাসের দুই কন্যা দিপা বিশ্বাস, মুক্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুর্লভ বিশ্বাস গত ৫ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি পরলোকগমন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি