০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়ার বাড়ির উঠানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিয়া। 

পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামার মিয়ার সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি শাজাহান মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিটন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান খান লাঠু প্রমুখ। 

ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তার মুক্তি দাবি করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি