০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ফিরোজ হায়দার খানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফিরোজ হায়দার খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধায় সমিতির মির্জাপুর উপজেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে। উপজেলার হাটুভাঙা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল। 

অন্যদিকে মঞ্জুরুল কাদের বাবুলকে সভাপতি ও মো. মোক্তার হোসেন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দুই বছর মেয়াদী মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় বক্তৃতা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান, মহাসচিব মোনায়েম খান রাজা, সিনিয়র সহসভাপতি মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, মির্জাপুর উপজেলা শাখার নেতা হাজী আতিকুল ইসলাম সিকদার, জাকির হোসেন, আজাহারুল ইসলাম প্রমুখ।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. আতিকুল ইসলাম সিকদার সহসভাপতি মো. মোহাম্মদ আলী, মো. আবু তাহের সিকদার, মো. লুৎফর রহমান সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম, মো. মোশারফ হোসেন, ইব্রাহিম খান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সহসাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাজু, মো. মোক্তার হোসেন খান, মজিদ মল্লিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. ছানোয়ার হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম সুমন। কার্যনির্বাহী সদস্য ফিরোজ হায়দার খান, মো. সুলতান আহমেদ খান, মো. আব্দুল গণি বুখারী, আমির হোসেন মাস্টার। 

এছাড়া কমিটিতে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ছাড়াও রফিকুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর হোসেন, জয়নাল সিকদার, আমানুল্লাহ, আলী হোসেন রনি, সাঈদ আনোয়ার, মোহাম্মদ আলী, মো.আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও শহীদ বেপারীকে উপদেষ্টা করা হয়েছে।

সংবর্ধনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আঁখি আলমগীর ছাড়াও খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।       

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি