১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারীদের সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন লতিফ সিদ্দিকী

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের জন্য আগে থেকেই সাতটি চেয়ার নির্ধারণ করা হয় । কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল -৪  (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী নারীদের প্রতি সম্মান জানিয়ে তিনি মঞ্চে প্রধান অতিথির চেয়ারে না বসে দর্শকসারিতে বসেন।  

এসময় অন্যান্য অতিথিরাও প্রধান অতিথির সাথে দর্শক সারিতে বসেন। মঞ্চে অতিথিদের চেয়ারে নারীদের বসতে দেয়া হয়। 

এমপি আবদুল লতিফ সিদ্দিকী বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে নারীদেরকেও এগিয়ে নিতে হবে। তাদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। 

এর আগে নারীদের সমঅধিকার, সম- সুযোগ এগিয়ে নিতে হোক বিনোয়োগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পি দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন  নারী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।  

শেষে আইজিএ প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের  সনদপত্র তুলে দেয়া। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি