১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে আগুনে ভস্মীভূত ১১টি ঘর ও ৪টি গরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টায় আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার। 

তিনি আরো জানান, একই গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, মো. নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু, সফিকুল ইসলামের ১টি ঘর এবং ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি