০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৩৯তম মৃত্যুবার্ষিকী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | | ৪৫৭
, টাঙ্গাইল :

উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ।

 

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভুঞাপুরের শাহবাজনগরে জম্মগ্রহণ করেন।১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন তিনি।

এই বরেণ্য শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভুঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ ও করটিয়া সা`দত কলেজে শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আগামী ৬ এপ্রিল ঢাকাস্থ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতি সংঘ ও ইব্রাহীম খাঁ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ টাঙ্গাইলের করটিয়া সরকারি সা`দত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষসহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, নাটক, শিশুসাহিত্য ও অনুবাদ মিলিয়ে শতাধিক গ্রন্থের রচয়িতা তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি