১০:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বানোয়াট মামলায় খালাস পেলেন সাংবাদিক আজিজুল হক বাবু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দৈনিক আমার সংবাদ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হক বাবু একজন শিক্ষকের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক সংশ্লিষ্ট মামলা থেকে খালাস সংক্রান্ত একটি রি-কল পত্র (স্বারক নং - ৪৯৭) নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দায়রা - ১৩৪১/২০২২ সন, নাগরপুর থানার মামলা নং - ১২(০৪)২২, জি আর নং - ৫৬/২০২২, ধারা (পেনাল কোড) - ৩৮৫/৫০৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে মো. আজিজুল হক (বাবু) কে খালাস প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু বলেন, আমাকে হেনস্তা ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছিলো যা আদালতের সিদ্ধান্তে বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সব প্রতিকূলতাকে পিছনে ফেলে সুষ্ঠু ধারায় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতায় সামনে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখে একটি বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে, উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল ২০২২ ইং তারিখে আদালতে প্রেরণ করে। প্রায় এক মাস কারাগারে থাকার পর পরবর্তীতে তিনি ২৩ মে, ২০২২ ইং তারিখে জামিনে মুক্তি পান। এছাড়াও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আটকের প্রতিবাদে সেই সময় নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংবাদিক মহল মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছিলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি