০৮:৫৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের বাহারি ‘পিঠা উৎসব’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের তিনদিনব্যাপী শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। পিঠা উৎসবে স্টলে স্টলে শোভা পাচ্ছে বাঙালি ঐতিহ্যের নানা রকম পিঠার সমাহার। পিঠা উৎসবে হৈহুল্লার এবং আড্ডা মেতে উঠেন অনেকেই। আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন। পিঠা ছাড়াও হস্তশিল্পসহ নানা সামগ্রী মেলায় বিক্রি হচ্ছে। 

সোমবার দুপুর থেকে শহরের টাঙ্গাইল ক্লাব প্রাঙ্গণে টাঙ্গাইল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। দুপুরে পিঠা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা আয়েশা আক্তার।

মেলায় শুধু পিঠা নয় নারীদের তৈরি বিভিন্ন সামগ্রী স্থান পেয়েছে। পিঠা উৎসবে জামাই পিঠা, বুটের হালুয়া, মুখশালা পিঠা, লাচ্ছি বড়া, পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, ডিমের পাকড়া, ডিম পিঠা, মাংস পিঠাসহ বিভিন্ন পিঠা স্থান পায়। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব নানা রকম পিঠা। গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় পিঠা উৎসব।

নারী উদ্যোক্তা আশা আক্তার বলেন, আমরা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসেছি। সকল পিঠা আমরা বাসায় নিজের হাতে তৈরি করেছি। ঝাল এবং মিষ্টি সব ধরনের পিঠা আমাদের কাছে পাওয়া যাবে। আয়োজকদের কাছে দাবি প্রতি বছর যাতে এ ধরনের পিঠার আয়োজন করা হয়।

ক্রেতা সুমাইয়া আক্তার বলেন, শীতের সময় গ্রাম বাংলা পিঠা খেতে খুব ভালো লাগে। প্রতি বছরই এমন আয়োজন হলে গ্রাম বাংলার ঐতিহ্য ফুঁটে উঠবে। সব সময়ই যদি এমন আয়োজন করা হয় তাহলে আবারো হারানো সেই পিঠাপুলির উৎসবে ফিরে পাবো।

টাঙ্গাইল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক জেরিন মাহমুদ শম বলেন, হারিয়ে যাওয়া বাঙালীর পিঠা পুলির ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে তুলে ধরতে এমন আয়োজন করা হয়েছে। হারিয়ে যাওয়া অনেক পিঠাই এখানে পাওয়া যাচ্ছে। শুরুতেই ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে এমন আয়োজন করা হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান বলেন, নারী উদ্যোক্তাদের নিয়ে বড় পরিসরে মেলার আয়োজন করা হবে। এতে আরও জেলার অর্থনীতিও চাঙ্গা হবে। পরবর্তীতে জেলা প্রশাসের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে উৎসাহিত করা হবে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পিঠা উৎসব শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি