০৬:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে মধুপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন। 

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হক,উপজেলা যুবদলের আহবায়ক হজরত আলী,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সম্পাদক আহাদুল ইসলাম আদিত্য সরকার, পৌর ছাত্র দলের আহবায়ক সন্জয় সিংহ, সদস্য সচিব সাব্বির হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন।

এসময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি