০৮:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০১৭ | | ২২০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার ভোরে শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পন করা হয়। পরে শাহিদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তপক অর্পন শেষে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সম্মিলিত ভাবে একটি আনন্দ র‌্যালি করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, সকল সরকারি বেসরকারি সায়িত্বশ্বাসিত প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন, কুচ কাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (দেলদুয়ার-নাগরপুর) টাঙ্গাইল-৬ আসনের সাংসদ খন্দকার আব্দুল বাতেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফেরদৌস আহামেদ, সহকারি কমিশনার (ভুমি) মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের তালুকদার বাবলু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক আলহাজ্ব এম শিবলি সাদিক, বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা, মৎস কর্মকর্তা এমদাদুল হক, প্রকোশলৗ মির আলী শাকির, কৃষি কর্মকর্তা কানিজ সুরাইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভিন, মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি