০৬:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০১৭ | | ১১০৩
, টাঙ্গাইল :

মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, জঙ্গি বিরোধী গণস্বাক্ষর, প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে ২৫ মার্চের আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ।

এর আগে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় মুক্তির মঞ্চের সামনে মোমবাতি জ্বালিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করা হয়। মোমবাতির আলোতে জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর করেন অনুষ্ঠানস্থলে আগতরা।

পরে হল রুমে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলার শিল্পীরা ছাড়াও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি