১১:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি বাসস্ট্যান্ডে গত ৪ ডিসেম্বর সোমবার বিনিময় বাসের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সরোয়ার হোসেন ও ভ্যান যাত্রী আব্দুল হামিদ মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে দুজনকেই  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করার পর তাদের অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। 

ঢাকা মেডিকেলে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৭ ডিসেম্বর সরোয়ার এবং ৮ডিসেম্বর আব্দুল হামিদ মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী গোলাবাড়ি বাসস্ট্যান্ডে  ঘাতক বিনিময় গাড়ি আটকিয়ে রাস্তা অবরোধ করে।

পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয়  চেয়ারম্যান  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধকারীদের দাবী, খুব দ্রুত সময়ের মধ্যে গোলাবাড়ি বাসস্ট্যান্ডে রাস্তার দুই পাশে গতিরোধক দিতে হবে এবং ঘাতক বিনিময় গাড়ীর চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি