১২:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সাংবাদিকদের সাথে আ’লীগ প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। সোমবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, মো. জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মো. শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের আহ্বায়ক (দায়িদ্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময়কালে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতিকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাগরপুরের উন্নয়নে যে সকল মেগা প্রকপ্ল সমুহ দিয়েছেন সে গুলো যেন সুন্দর ভাবে শেষ করতে পারি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত কোন পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি