০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

রাতে হঠাৎ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে দোকানে রাখা জিনিসপত্র। ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

মির্জাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান,গত শনিবার দিবাগত রাতে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে হঠাৎ করে বাজারের রেজাউলের হোটেলে আগুন দেখতে পায় বাজার প্রহরিরা। বাজার প্রহরির লোকেরা আগুন দেখে ডাক চিৎকার করলে বাজারের আশপাশের লোকজন ছুটে আসে। পরে মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয় লেপতোষক,কম্পিউটার, ফার্মেসী, হোটেল,ডেকোরেটর, কনফেশনারীসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ  টাকার মতো। আগুনে পুড়ে গেছে রফিজ উদ্দিনের লেপ তোষকের দোকান, আশরাফ আলীর ডেকোরেটরের দোকান, রেজাউল করিমের হোটেল,আবু হানিফের কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান, মজনুর ফার্মেসী, গোপালের কনফেকশনারি, রাখালের দই মিষ্টির দোকান, বাবলুর মুদির দোকান, সাইদুরের কম্পিউটারের দোকান। 

লেপ তোষকের দোকানদার রফিজ উদ্দিন জানান, তিনি লেপ তোষকের দোকান করে সংসার চালাত। এ দোকান পুড়ে যাওয়ায় তার চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে।  

আবু হানিফ জানান, কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান পুড়ে তার ১৩/১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । 

আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ছুটে আসে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, ওসি মোল্লা আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

ফায়ার সার্ভিসের সদস্য জয়নাল আবেদীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে তার প্রাথমিক ধারণা। তিনি জানান, ৭ টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের তার ধারণা । 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি