০৭:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আ.লীগের প্রার্থী ডা. কামরুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় ডা. কামরুল হাসান খান বলেন, এবার সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমার নির্বাচনী এলাকায় অনেক কাজ বাকি রয়েছে। আমি নির্বাচিত হলে সেগুলোর সমাধান করবো। তবে অনেক আগে থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। 

তিনি আরও বলেন, বিশেষ করে ঘাটাইল উপজেলাকে সুন্দর নগরী গড়ে তুলা হবে। সকলের দাবি একটি আইটি পার্ক স্থাপন করা হবে। উপজেলা আওয়ামী লীগের কোন্দল দূর করা হবে। সাধারণ জনগণের মূল্যয়ন করা হবে। 

এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবার টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.কামরুল হাসান খানকে।

উল্লেখ্য, ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন কামরুল হাসান খান। এরপরে তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ১৯৯১ সালে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগ দিয়েছিলেন। ভিসি হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি