০৬:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা 

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৪ (কালিহাতী ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহাদাত হুসেইনের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ সারওয়াত সিরাজের সাথে ছিলেন। 

মনোনয়নপত্র জমা দেয়ার পর ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সাংবাদিকদের বলেন, আমার বাবা সারাজীবন কালিহাতীর মানুষের জন্য কাজ করেছেন। তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমিও আমার বাবার মত কালিহাতীর মানুষের সেবা করতে চাই। 

এদিকে ব্যারিস্টার  সারওয়াত সিরাজ শুক্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসলেও প্রয়াত শাজাহান সিরাজের অনুসারীরা তাকে স্বাগত জানিয়েছেন। শুক্লার বিজয় নিশ্চিত করার জন্য তারা ভোটের মাঠে থাকবেন বলে অনেকেই জানিয়েছেন। 

এ আসনে ব্যারিস্টার সারওয়াত শুক্লা ছাড়াও আরও ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  তাদের মধ্যে নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও তাঁর ছোট ভাই মুরাদ সিদ্দিকী, জাপার প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, জাকের পার্টির মোন্তাজ আলী, তৃণমুল বিএনপির শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির শুকুর মাহমুদ, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী, জাসদ ( ইনু) এসএম আবু মোস্তফা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি