০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সমাপনী পরীক্ষার বিদায় ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের খঃ আনসার আলী হিফজুল কোরআন ও নূরানী মাদ্রাসায় ২০২৩ ইং শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সমাপনী পরীক্ষা উপলক্ষে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর খঃ আনসার আলী হিফজুল কোরআন ও নূরানী মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান সহ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে, খঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উক্ত মাদ্রাসার সহকারী মোহতামিম মোঃ রেজাউল করিম এর সঞ্চাললায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নূরুল্লাহ্ ফয়েজী (দাঃ বাঃ)।

অন্যান্ন অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলাউদ্দীন মাসুম, পরিচালক  আল ফারুক ক্যাপ প্রোডাক্টস্। মোঃ জুলহাস উদ্দিন স্থানীয় ইউ'পি সদস্য ১নং ওয়ার্ড। নাজিম উদ্দীন। অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আঃ রশিদ। নুঠুর চর পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ ময়েন উদ্দিন। মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।  

এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রয়োজন অপরিসীম। তাই প্রত্যেক অভিভাবকদের উচিৎ যে,তার সন্তানদের কে অন্যন্য শিক্ষার পাশাপাশি ইসলামীক নৈতিক শিক্ষায় শিক্ষিত করা।

অনুষ্ঠানের শেষে সকল পরিক্ষার্থীদের সু-উজ্জল ভবিষ্যৎ এবং সমস্ত মুসলিম জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি