০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংর্ঘষে নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংর্ঘষে এক জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নে নেদুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজাহার আলীর ছেলে জুয়েল রানা (৩০)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে একটি ইজিবাইক গারো বাজার থেকে মোটের বাজারে যাচ্ছিলো। এ সময় ইজিবাইকটি নেদুর বাজার এলাকায় পৌঁছালে চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয় আরও তিন জন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি