১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে নারী সহিংসতা প্রতিরোধ আলোচনা সভা ও র‌্যালি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আদিবাসী গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি শনিবার এ কর্মসূচি পালন করে । পক্ষব্যাপি কর্মসূচির প্রথম দিন (২৫ নভেম্বর)নারী সংগঠনটির নিজস্ব কার্যালয় ভুটিয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

"নারীর  প্রতি সহিংসতা রুখতে, গড়ে তোলো একতা" প্রতিপাদ্যে এক র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার বাইদ সিআইপি প্রজেক্ট ইনচার্জ দীপিকা সিমসাং।  সোসাইটির রীতা রেমার সঞ্চালনায় আলোচনা সভায় জযেনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক,আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, কৃষি বিভাগের প্রতিনিধি শাহীন আলম বক্তৃতা করেন। 

আচিক মিচিক সোসাইটি জানায়, নারী ও মেয়ে শিশুর প্রতি নানা ধরনের সহিংসতা বেড়েই চলছে। বিশেষ করে পারিবারিক, সামাজিক সহিংসতায় আক্রান্ত হচ্ছে নারী ও শিশু। এই সহিংসতা প্রতিরোধে বিশ্বের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষব্যাপি সারা পৃথিবীতে এই সহিংতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের লক্ষ্য -সহিংসতামুক্ত, নারী পুরুষের সমতা ভিত্তিক মানবিক সমাজের। একদিন নারীরা বলে উঠবে সমস্বরে “ আমরা নারী, আমরাও পারি”।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি