১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে রেললাইন পাহারা দিচ্ছে আনসার সদস্যরা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে অবরোধে নাশকতা ঠেকাতে রেললাইন পাহারা দিচ্ছে আনসার ভিডিপি সদস্যরা। উপজেলার ৫টি রেলগেইটসহ একটি রেলস্টেশন ২৯জন আনসার সদস্য ২শিফটে ২৪ঘন্টা পাহারায় নিযুক্ত রয়েছেন।

সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হেমনগর রেলস্টেশন ছাড়াও বেড়া ডাকুরী, মোহাইল, গরিল্লা বিল, ভোলারপাড়া ও খামারপাড়া রেলক্রসিং এলাকায় দিনের শিফটে ২জন ও রাতের শিফটে ৩জন পাহারায় রয়েছেন। রেললাইনে দুর্বত্তদের আক্রমন ঠেকাতে এবং যেকোন দুর্ঘটনা প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু লক্ষ্য করা গেলে দ্রুত পুলিশ, উপজেলা প্রশাসন ও ৯৯৯ এ ফোন করে অবগত করার নির্দেশনা দেয়া হয়েছে।

আনসার সদস্য মো. সেলিম জানান, আমরা আনসারের ট্রেনিং করেছি ও সার্টিফিকেট আছে। তাই এখানে নিয়োগ দেয়া হয়েছে। ট্রেনিং ছাড়া কাউকে এখন নিয়োগ দেয়া হয় না।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইয়াকুব আলী বলেন, সরকারী নির্দেশনায় হরতাল ও অবরোধ চলাকালে এই ডিউটি চলমান আছে। নিয়মিত আনসার সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করাসহ সরেজমিনে তাদের মনিটরিং করা হচ্ছে। গোপালপুর অংশে আমাদের মোট ২৯জন সদস্য নিয়োজিত আছে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, রেলস্টেশনসহ রেলক্রসিংয়ে দুই শিফটে আনসার সদস্যরা ডিউটি করছে, আমাদের পুলিশ অফিসার তাদের নিয়মিত মনিটরিং করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি