০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নানা আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | | ১৪৪
, টাঙ্গাইল :

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করা হয়।

ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাত।

র‌্যালিটি জামুর্কী বাজার প্রদক্ষিন শেষে পূনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাতের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ফজলুর রহমান, টিএলসিসিএ মো. আব্দুল হালিম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় জামুর্কী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি