০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বাদ আসর মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেনের ছেলে ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমুখ। 

পরে প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন আশরাফী। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন ২০২১ সালের ১৬ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি