০৬:০২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

বুধবার সকালে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহ্সান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য আকরাম হোসেন কিসলু,গভর্নিংবডি সদস্য ও টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সিরাজুল ইসলাম লিজু বাউলা। 

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিংবডি সভাপতি রওশন আরা খান। অধ্যক্ষ আনন্দ মোহন দে এর অনুষ্ঠান সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ইনচার্জ আবু দাউদ ও দ্বাদশ শ্রেণী ইনচার্জ রুনা লায়লা।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টাঙ্গাইলের আলোচিত বাউল শিল্পী সিরাজুল ইসলাম লিজু বাউলা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও নাচ পরিবেশন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি