০৭:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে উপজেলা আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে মানববন্ধন 

রাহিদ রানা, টাঙ্গাইল | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কালিহাতী ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন করে। 

এসময় বক্তারা বলেন,ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফিরোজ আলমের বিরুদ্ধে ও স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু মিথ্যা বক্তব্য প্রধান করায় তার শাস্তির জন্য এই মানববন্ধন করছি।

আরও বলেন,এই বিদ্যালয় এমপিওভুক্তি করতে কোন টাকা পয়সা লাগেনি অথচ সভাপতি বলছে টাকার বিনিময়ে এমপিও করা হয়েছে। এই মিথ্যা বক্তব্যর জন্য সভাপতির বহিস্কার চাই। 

এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রিন্সিপাল শাহজাহান কবির, ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জামাল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন ভূইয়া সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। 

উল্লেখ্য, গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও লায়ন ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে নানা ধরনের দূর্নীতির বিষয়ে বক্তব্য দেন। যার ফলে স্থানীয় সংসদ সদস্য ও লায়ন ফেরদৌস আলম ফিরোজের সমর্থকরা এর প্রতিবাদ জানায়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি