১১:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু প্রতিভা বিকাশ সংগঠনের কবিতা আবৃত্তিতে প্রথম ইসরাত জাহান ছোঁয়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কবিতা পাঠের আসরে 'ঘ'গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ইসরাত জাহান ছোঁয়া। ২৮ অক্টোবর (শনিবার) বিকেলে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা আবৃত্তিকারদের শিশু প্রতিভা বিকাশ সংগঠনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলা অ্যডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট গোলাম মোস্তফা মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কবি ও কথা সাহিত্যিক ড. ফারহানা ইয়াসমিন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু প্রতিভা বিকাশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সিদ্দিকী (নিপু) ও সাধারণ সম্পাদক এরফানুজ্জামান (রুনু)।ফেরদৌস আরা ডায়নার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য যে, 'ঘ'গ্রুপে প্রথম স্থান অধিকারী ইশরাত জাহান ছোঁয়া সখিপুর থেকে আগত প্রতিযোগী। সে সখিপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার সাহেবের নাতনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি