০৭:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৮ তারিখে কোন নাশকতা করলে যে কোন মূল্যে প্রতিহত : শাজাহান খান এমপি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী ২৮তারিখে বিএনপি কোন নাশকতা করলে তা আওয়ামীলীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামীলীগের একাং‌শের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশ ও স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাহান খান এম‌পি। 

তিনি বলেন, ২৮ তারিখ তাদের বাঁধা দেওয়া হবে না তবে তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে আওয়ামীলীগ কাজ করবে, জনগন কাজ করবে, প্রশাসন কাজ করবে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, খালেদা জিয়ার কথায় দেশ চলবে তাই বলতে চাই তাদের এই বয়ান নতুন নয়।  তারা মিথ্যাচার ভন্ডামী করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো।

তিনি আরও বলেন, ৩  নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া কোন কাজ নেই। সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির শাহজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি