১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' প্রতিষ্ঠানের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। 

এ সময় কুচকাওয়াজে আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াৎ হোসেন চৌধুরীসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি শুরুতেই প্যারেড রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেন। 

এসময় সেনাবাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আহসান, লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ উদ্দিন খানস প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' এ প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী আসিফুর রহমান। 

শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ৪৩৭ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি কোরে নবীণ সৈনিক হিসেবে অন্তর্ভূক্ত হয়। এবছর ৩য় বারের মত এএমসি কোরে ৪৬ জন নারী রিক্রট যোগদান করেছে। এরআগে ২০১৪ সালে ১ হাজার জন নারী সৈনিক এবং ২০২২ সালে ৫১ জন নারী সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

এবার রিক্রুট মাশরাফি রহমান শ্রেষ্ঠ রিক্রুট, রিক্রুট আরিফ চৌধুরী ২য় এবং রিক্রুট তানজিনা আক্তার তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি