০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারীর অবস্থান 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে এক নারী অবস্থান করছেন। সে তিন সন্তানের জননী।

গত শনিবার থেকে পরকীয়া প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

অভিযুক্ত আবুল হোসেন কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানিতে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী নারী জানান, প্রায় সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। এখন বিয়ের কথা বললে আবুল হোসেন নানা তালবাহানা করছে। এখন কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন। 

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, ছেলের সাথে ওই নারীর ঘটনার বিষয়ে মিমাংসা করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। তবে চেষ্টা চলছে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি