০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দিনগত রাতে ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের শুকনি ইলিরচালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসীর কাজী সোহেল রানা পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার কোকডোহরা ইউনিয়নের পাছচারান গ্রামের কাজী আব্দুস সালাম ছেলে। তবে সোহেল তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঘাটাইল পৌরসভার ঝড়কা এলাকায় বসবাস করে আসছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল বুধবার রাতে মোটরসাইকেল যোগে ঝড়কায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শুকনি ইলিরচালা এলাকায় পৌঁছলে একটি দ্রতগতির ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহেল মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবার আরও জানান, সোহেল চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে প্রবাসী ছিলেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি