১০:০২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ৪র্থ গ্রেডের উপরে কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা ৫ম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পান। কিন্ত শিক্ষা ক্যাডার সর্বোচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা ক্যাডারের তফসিলভূক্ত ৫১২টি পদ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা দ্বারা পূরণ করতে হবে। অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উন্নীতকরণ করা। শিক্ষা ক্যাডারের জন্য প্রস্তাবিত ১২৪৪৪টি পদ সৃজন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। পূর্বগড় বেতনে অর্জিত ছুটি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। জেলা ও উপজেলায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য মাউশি এর অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এ দাবিগুলো মানতে হবে। অবিলম্বে দাবি মানা না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিন সারাদেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করবে। 

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, এমএম আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া, সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ বদরুল আলম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহানসহ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি