০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদিবাসীদের জীবনে কোন সু-সংবাদ নাই : নাট্যকার মামুনুর রশীদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

মানুষ আশা নিয়ে বাঁচে। দুঃখের পরে সু-সংবাদ পাওয়ার প্রত্যাশা থাকে। পরের দিন সকালে হয়ত কোন সুসংবাদ আসবে এমন আশায় আগের দিন কাটে। কিন্তু আদিবাসীদের জীবনে কোন সুসংবাদ নাই বলে মন্তব্য করেছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
 
গতকাল বুধবার দুপুরে মধুপুর উপজেলার বনাঞ্চলের ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় মামুনুর রশীদ খান এমন মন্তব্য করেন।

মধুপুর বন দখল হওয়ার দিকটি ইঙ্গিত করে তিনি বলেন, মধুপুর বন যেন মাংসের টুকরা। যে যখন পারছে তখন কামড় দিচ্ছে। তিনি বলেন, বনে বসবাসকারী মান্দি গারোদের ঠেলতে ঠেলতে আমরা সীমান্তের উপারে পাঠিয়ে দিয়েছি।

এর আগে প্রথম আ’লীগের ক্ষমতায় আসার পর অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যে চুক্তি হয়ে ছিল সে সম্পর্কে মামুনুর রশীদ বলেন, কত বছর হয়ে গেলো তার কোন বাস্তবায়ন হয়নি। আইওয়াশের জন্য দু একটি বাস্তবায়ন হলেও হতে পারে। আসল সমস্যা ভূমি সমস্যা থেকে গেছে। তিনি বলেন, আইএলও কনভেনশনের শর্ত মতে দীর্ঘকাল যে জমিতে দখলী সত্ত্বে বসাবাস করবে সেইই হবে জমির মালিক। সেটা মানা হচ্ছে না। জমির মালিকা না থাকায় অভাবে ব্যাংক থেকে গারোরা ঋণের সুবিধা পাচ্ছে না।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন গারো গবেষক থিউফিল নকরেক। বক্তৃতা করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উদ্বোধক গারো নেতা অজয় এ মৃ, তরুণ গারো নেতা অ্যাডভোকেট জনযেত্রা, জিএসএফ কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক।

অন্যদিকে পৃথক কর্মসূচিতে পীরগাছা সেন্ট পৌল্স হাইস্কুল মাঠে আদিবাসী দিবস পালন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের আরেকটি অংশ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশন মধুপুরের একটি শাখার চেয়ারম্যান উইলিয়াম দাজেল। সাধারণ সম্পাদক শ্যামল মানখিনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সদ্য ঘোষিত জেলা কমিটির সদস্য ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, মহিলা আ’লীগ নেতা শান্তি সাংমা প্রমুখ। 

উপস্থিত ছিলেন  মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি