০৯:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কচুরিপানায় সয়লাব ভূঞাপুর উপজেলা পরিষদ এর ডোবা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সামনের ডোবায় দীর্ঘদিন ধরে কচুরিপানা, বিভিন্ন আগাছা ও আবর্জনায় সয়লাব হয়েছে। এর ফলে বাড়ছে মশার সংক্রমণ। এছাড়া কচুরিপানা ও আগাছা পঁচে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে মশার অত্যাচার ও দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন সেবাপ্রার্থী ও পৌর বাসিন্দারা। 

উপজেলা পরিষদের চত্বরের ডোবার সামনে রয়েছে- সাব-রেজিস্ট্রার অফিস, নির্বাচন অফিস, ভূঞাপুর প্রেসক্লাব, মৎস্য, যুব ও মহিলা উন্নয়ন কার্যালয়সহ সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট। অপরদিকে, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখায় সৌন্দর্য নষ্ট হচ্ছে।

দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে ডোবাটি অবস্থিত। ডোবার উত্তরপাশে এক কোণায় সম্প্রতি বালু ফেলে ভরাট করা হয়েছে। ডোবার বাকি অংশে কচুরিপানাসহ বিভিন্ন আগাছায় ছেঁয়ে গেছে। এসব আগাছা দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বাড়ছে মশার সংক্রমণ।

চা বিক্রেতা তারা মিয়া বলেন, ডোবাটি দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বিভিন্ন আগাছায় সয়লাব হয়ে আছে। এর ফলে দিনদিন মশার সংক্রমণ বাড়ছে। দিনে-দুপুরে বসে থাকাও যায় না মশার যন্ত্রণায়। তাছাড়া দুর্গন্ধ তো আছেই। প্রশাসনের কাছে দাবি, যেন দ্রুত ডোবাটি পরিষ্কার করা হোক।

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক বলেন, ডোবাটি উপজেলা পরিষদ চত্বরে। ডোবাটি দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বিভিন্ন আগাছায় ভরপুর রয়েছে। অনেকে আবার এ ডোবায় ময়লা-আবর্জনা ফেলছে। যার কারণে স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংক্রমণ ছাড়াচ্ছে। এটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার জানান, ইউএনও স্যার দেশের বাহিরে প্রশিক্ষণে রয়েছেন। তিনি আসলে তার সাথে আলোচনা করে ডোবায় থাকা কচুরিপানাসহ বিভিন্ন আগাছা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি